অন্য খবর

টিকা না নেওয়াদের মৃত্যু বেশি: স্বাস্থ্য অধিদপ্তর

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডা. মো. নাজমুল ইসলাম জানিয়েছেন, জানুয়ারি মাসে দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়াদের ৭৩ ভাগই টিকা নেননি। যারা টিকা নিচ্ছেন না তাদেরই মৃত্যু বেশি হচ্ছে।

বুধবার (২ ফেব্রুয়ারি) কোভিড-১৯ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের ভার্চ্যুয়াল স্বাস্থ্য বুলেটিনে এ কথা বলেন তিনি।

নাজমুল ইসলাম জানান, গত ১ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত সারাদেশে ৯ লাখ ৮৭ হাজার ১৯৪টি নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্ত হয় ২ লাখ ১৩ হাজার ২৯৪ জন। বছরের প্রথম মাসে করোনায় মারা যান ৩২২ জন।

তিনি আরো বলেন, বিশ্বের ৫৭টি দেশে ওমিক্রনের উপধরন (সাব-ভ্যারিয়েন্টে) ধরা পরেছে। এ সাব-ভ্যারিয়েন্ট বেশি ছড়ায়। তাই আত্মতুষ্টিতে ভুগলে চলবে না। সবাইকে আরও দায়িত্বশীল আচরণ করতে হবে।

তিনি বলেন, গত মাসে ২ লাখ ১৩ হাজার ২৯৪ জন রোগী শনাক্ত হয়েছে। কাজেই সংখ্যার বিচারে রোগী অনেক বেড়েছে। এভাবে রোগীর সংখ্যা বাড়তে থাকলে দেশের গোটা স্বাস্থ্য ব্যবস্থার ওপর চাপ সৃষ্টি হবে।

Related Articles

Leave a Reply

Back to top button