বিশ্ব

জনসনের টিকার স্থগিতাদেশ তুলে নিয়েছে যুক্তরাষ্ট্র

১১ দিন স্থগিত রাখার পর আবার জনসন অ্যান্ড জনসনের (জেঅ্যান্ডজে) টিকা ব্যবহার শুরুর অনুমতি দিয়েছে যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি)।

ফেব্রুয়ারিতে আনুমোদন পাওয়ার পর যুক্তরাষ্ট্রে প্রায় ৮০ লাখ মানুষকে জেঅ্যান্ডজের টিকা দেওয়া হয়, যার মধ্যে ১৫ জনের ক্ষেত্রে ‘বিপদজনক মাত্রায়’ রক্ত জমাট বাঁধার প্রমাণ মেলে। এদের সবাই নারী এবং বেশিরভাগের বয়স ৫০ বছরের কম। তিন জন মারা গেছে এবং সাত জন এখনও হাসপাতালে ভর্তি।

এই তথ্য উপাত্ত তুলে ধরার সময় শুক্রবার সিডিসির কর্মকর্তারা জানান, পুরুষ টিকাগ্রহীতার দেহে রক্ত জমাট বাঁধার কয়েকটি ঘটনাও তারা পর্যবেক্ষণে রেখেছেন।

সিডিসি এবং ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন দ্রুত সিডিসির পরামর্শক প্যানেলের সুপারিশ বাস্তবায়ন করে এবং জেঅ্যান্ডজের টিকার ব্যবহার আবার শুরু করার অনুমতি দেয়। সিডিসির পরামর্শক প্যানেলে ১০-৪ ভোটে এই পুনর্ব্যবহারের সিদ্ধান্ত চূড়ান্ত হয়।

Related Articles

Leave a Reply

Back to top button