টাইমস স্কয়ারের বিলবোর্ডে বঙ্গবন্ধু

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্ম দেখা যাচ্ছে টাইমস স্কয়ারের আইকনিক বিলবোর্ডে।
নিউইয়র্কভিত্তিক বিজ্ঞাপনী সংস্থা এনওয়াই ড্রিমস প্রোডাকশন, যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ম্যানহাটনের কেন্দ্রস্থলে এই আয়োজনটি করেছে।
জাতীয় শোক দিবসের এই দিনে বঙ্গবন্ধুর জীবন এবং সংগ্রামকে সারা পৃথিবীর মানুষের সামনে আমরা তুলে ধরতেই এ আয়োজন বলে জানান, উদ্যোক্তা ফাহিম ফিরোজ।
তিনি বলেন, জাতীয় শোক দিবসের এই দিনে বঙ্গবন্ধুর জীবন এবং সংগ্রামকে সারা পৃথিবীর মানুষের সামনে আমরা তুলে ধরতে পারছি। এ আমাদের জীবনের সবচেয়ে বড় অর্জন।
তিনি আরও জানান , বিলবোর্ডজুড়ে দেখা যাবে জাতির জনকের ছবি। ১৫ আগস্ট রাত ১২টা থেকে আগামী ২৪ ঘণ্টায় প্রতি ২ মিনিটে ১৫ সেকেন্ড করে পুরো বিলবোর্ডে এই প্রদর্শনী চলবে ৭২০ বার। প্রদর্শনীতে প্রাধান্য পেয়েছে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের অংশবিশেষসহ স্মরণীয় কিছু ছবি ও ক্যাপশন।



