স্পোর্টেইনমেন্ট

টি-টেন লিগ: পুনে ডেভিলসের অধিনায়ক নাসির

আজ বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) শুরু হচ্ছে আবুধাবি টি-টেন লিগের চতুর্থ আসর।

আর আবুধাবি টি-টেন লিগের ফ্র্যাঞ্চাইজি পুনে ডেভিলস’র নেতৃত্বভার নাসির হোসেনের কাঁধে। অফিসিয়াল টুইটার এবং ফেসবুক বার্তায় নাসিরকে অধিনায়ক করে টি-টেন লিগের স্কোয়াড প্রকাশ করেছে পুনে ডেভিলস।

আসরের প্রথম দিন মাঠে নামছে পুনে। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে ডেকান গ্ল্যাডিয়েটর্সের মুখোমুখি হবে নাসিরের দল।

পুনে ডেভিলসে নাসিরের নেতৃত্বে খেলবেন ডেভিড মালান, মোহাম্মদ আমিরের বড় তারকা ক্রিকেটাররা। এই দলে আরও আছেন চ্যাডউইক ওয়ালটন এবং দারউইশ রাসুলির মতো পরিচিত ক্রিকেটাররাও।

পুনে ডেভিলস স্কোয়াড:
ডেভিড মালান (আইকন), মোহাম্মদ আমির, হার্দুস ভিলজয়েন, চ্যাডউইক ওয়ালটন, টম কোহলার ক্যাডমোর, মনির হোসেন খান, নাসির হোসেন (অধিনায়ক), ডেভন থমাস, কেনার লুইস, আসিফ খান, মোহাম্মদ বুটা, স্যাম উইসনিউস্কি, করণ কেসি, বৃত্ত অরবিন্দ, দারউইশ রাসুলি, মুনিস আনসারি ও আহমেদ রেজা।

ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সোয়া আটটায়।

Related Articles

Leave a Reply

Back to top button