বিশ্ব

৫ লাখ ৬০ হাজার অভিবাসীকে বৈধতা দিলো ইতালি

করোনা ভাইরাসের মহামারীর মাঝেই বাংলাদেশীসহ অবৈধভাবে বসবাসকারী প্রায় ৫ লাখ ৬০ হাজার অভিবাসীকে বৈধতা দিয়েছে ইতালি সরকার।

ইতালি সরকার দেশটির পার্লামেন্টে গত বুধবার এ সংক্রান্ত একটি বিল পাস করেছে।

এ বিল পাস করার মধ্য দিয়ে দীর্ঘ ৮ বছর পর অবৈধ অভিবাসীদের বৈধকরণে ইতালি সরকার এমন সিদ্ধান্ত নিলো। মূলত করোনা মহামারিতে সৃষ্ট কর্মী সংকট কাটিয়ে উঠতে এ পদক্ষেপ নেয়া নিয়েছে দেশটির সরকার। এসব অবৈধ অভিবাসীরা আগামী ৬ মাস ইতালিতে বসবাস ও কাজ করার সুযোগ পাবে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর খবরে জানানো হয়েছে, আগামী ১ জুন থেকে টানা ৪৫ দিন চলবে আবেদন গ্রহণ প্রক্রিয়া। কৃষি, মৎস, পশুপালন, বন-বিভাগ, বাসাবাড়ির কাজ, বৃদ্ধদের সেবাদানের সঙ্গে যারা এতদিন যুক্ত ছিলেন তারা বৈধতার আওতায় আসবেন।

কর্মীরা যার অধীনে কাজ করছেন তাকে ৪০০ ইউরো জমা দিয়ে বৈধকরণের জন্য আবেদন করতে হবে। পাশাপাশি বৈধতা হারানো কর্মীরা ১৬০ ইউরো জমা দিয়ে আবারও বৈধতার জন্য আবেদন করতে পারবেন।
ওইসব কর্মীদের সরকার ৬ মাসের স্টে পারমিট দেবে। আর এই ৬ মাসের মধ্যেই তাদের কাজ খুঁজে নিতে হবে। এরপর থেকে তারা স্বাভাবিক বৈধতা পাবেন।

Related Articles

Leave a Reply

Back to top button