স্পোর্টেইনমেন্ট

কোপা আমেরিকার শুরুতেই হোঁচট মেসিদের

ড্র দিয়ে কোপা আমেরিকা পুনরুদ্ধারের মিশন শুরু করলো আর্জেন্টিনা।

অসাধারণ বাঁকানো ফ্রি কিকে প্রথমার্ধেই আর্জেন্টিনাকে লিড এনে দেন অধিনায়ক লিওনেল মেসি। এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ১-১ গোলে ড্র নিয়ে মাঠ ছাড়ল লিওনের মেসি নেতৃত্বাধীন দল আর্জেন্টিনা।

মঙ্গলবার বাংলাদেশ সময় ভোরে রিও ডি জেনিরিওতে দুর্দান্ত ফ্রি কিকের মাধ্যমে পাওয়া মেসির গোলে এগিয়ে যায় আলবেসিলেস্তেরা।

৩৩তম মিনিটে গোল তুলে জাতীয় দলের জার্সিতে ৭৩তম গোল করেন বার্সোলোনা মহাতারকা। যা প্রতিযোগিতামূলক ম্যাচে নিজের ৩৯তম গোল। পেছনে ফেলেছেন দেশটির কিংবদন্তি স্ট্রাইকার গ্যাব্রিয়েল বাতিস্তুতাকে।

প্রথমার্ধে দাপট দেখিয়ে বিরতিতে যায় আর্জেন্টিনা। যদিও দ্বিতীয়ার্ধে নেমে ঘুরে দাঁড়ায় চিলি।

৫৭ মিনিটে ইন্টার মিলান তারকা আর্তুরো ভিদাল পেনাল্টি নিলেও তা ফিরিয়ে দেন আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। তবে ফিরতি শটে গোল আদায় করেন এডুয়ার্ডো ভারগাস।

সমতায় ফেরার পর কোনও পক্ষই শেষ পর্যন্ত আর গোল আদায় করতে পারেনি। ফলে পয়েন্ট ভাগ করেই থামতে হয় তাদের।

Related Articles

Leave a Reply

Back to top button