বাংলাদেশ
জুম অ্যাপ ডাউনলোড করে কর্মকর্তাদের প্রস্তুত থাকার নির্দেশ

করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে ভার্চুয়াল সভা কিংবা নির্দেশনা দিতে কর্মকর্তাদের জুম অ্যাপ ডাউনলোড করে প্রস্তুত থাকার নির্দেশনা দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
বুধবার (১৭ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় ছাড়াও অধীন দফতরের কর্মকর্তাদের এ নির্দেশনা দিয়ে চিঠি পাঠানো হয়েছে।
এতে বলা হয়, করোনা ভাইরাসজনিত পরিস্থিতিতে কর্মকর্তাদের সাথে জুম অ্যাপের মাধ্যমে সচিব মহোদয় ভার্চুয়াল সভাসহ অন্যান্য বিষয়ে দিকনির্দেশনা প্রদান করবেন। এ কারণে প্রত্যেক কর্মকর্তাকে জরুরিভিত্তিতে তার স্মার্টফোন/ট্যাব/ল্যাপটপে জুম অ্যাপ ডাউনলোড/আপডেট করে প্রস্তুত থাকার নির্দেশ দেয়া হয় চিঠিতে।



