স্পোর্টেইনমেন্ট

জিম্বাবুয়ে সফরের বাংলাদেশ দল ঘোষণা

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি), আসন্ন জিম্বাবুয়ে সফরের পূর্ণাঙ্গ সিরিজের জন্য তিন ফরম্যাটের আলাদা দল ঘোষণা করেছে।

জিম্বাবুয়ে সফরে এবার একমাত্র নতুন মুখ শামীম হোসেন।

অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপজয়ী এ তারকা টি-টোয়েন্টিতে সুযোগ পেয়েছেন। চলমান ঢাকা প্রিমিয়ার লিগে ভালো পারফরম্যান্সে করে সব সংস্করণেই ডাক পেয়েছেন নুরুল হাসান সোহান। তিন ফরম্যাটে আছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

মুমিনুল হক আর তামিম ইকবাল অধিনায়কত্ব করবেন যথাক্রমে টেস্ট ও ওয়ানডেতে। টি–টোয়েন্টি দলের অধিনায়ক মাহমুদউল্লাহ।

এই সফরে মোস্তাফিজ আছেন শুধু সীমিত ওভারের সিরিজে। টি–টোয়েন্টি দলে আবারও ফিরেছেন লেগ স্পিনার আমিনুল ইসলাম। তবে ওয়ানডে দল থেকে বাদ পড়ে সৌম্য সরকার আছেন কেবল টি-টোয়েন্টি দলে।

এই সফরে রয়েছে একটি টেস্ট, তিন ম্যাচের ওয়ানডে ও সমান টি-টোয়েন্টি সিরিজ। পূর্ণঙ্গ এই সফরের সবকটি ম্যাচই হবে স্পোর্টস ক্লাব মাঠে। করোনা ভাইরাসের কারণে মাঠে দর্শক প্রবেশের অনুমতি থাকবে না।

আগামী ২৮ জুন রাতে হারারের উদ্দেশে ঢাকা ছাড়বে টাইগাররা।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ঘোষিত দল:

টেস্ট দল: মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, সাদমান ইসলাম, সাইফ হাসান, নাজমুল হোসেন, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, ইয়াসির আলী, নুরুল হাসান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, আবু জায়েদ চৌধুরী, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন, শরিফুল ইসলাম।

ওয়ানডে দল: তামিম ইকবাল (অধিনায়ক), মোহাম্মদ নাঈম, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ মিঠুন, আফিফ হোসেন, নুরুল হাসান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, সাইফ উদ্দিন, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, রুবেল হোসেন, শরিফুল ইসলাম।

টি–টোয়েন্টি দল: মাহমুদউল্লাহ (অধিনায়ক), তামিম ইকবাল, মোহাম্মদ নাঈম, লিটন দাস, সাকিব আল হাসান, সৌম্য সরকার, আফিফ হোসেন, শামীম হোসেন, নুরুল হাসান, নাসুম আহমেদ, শেখ মেহেদী হাসান, আমিনুল ইসলাম, সাইফ উদ্দিন, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম।

Related Articles

Leave a Reply

Back to top button