বাংলাদেশ

আর এক সপ্তাহের মজুত রয়েছে দ্বিতীয় ডোজের টিকা

করোনা ভাইরাসের দ্বিতীয় ডোজের টিকার আর এক সপ্তাহের মজুত রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের মুখপাত্র রোগ নিয়ন্ত্রণ বিভাগ (সিডিসি)-এর পরিচালক অধ্যাপক ডা. মো. নাজমুল ইসলা। প্রতিষ্ঠানভেদে তা আরও দু-একদিন কমবেশি হতে পারে, তবে বিভিন্ন উৎস থেকে টিকা সংগ্রহের প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

রোববার (১৬মে) দুপুরে কোভিড-১৯ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতরের ভার্চুয়াল স্বাস্থ্য বুলেটিনে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, বিশেষজ্ঞদের মতে, প্রথম ডোজের টিকা গ্রহণের ১২ থেকে ১৬ সপ্তাহ পর পর্যন্ত দ্বিতীয় ডোজের টিকা গ্রহণ করা যাবে। করোনার বিরুদ্ধে চলমান যুদ্ধ সকলে মিলে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে।

ডা. নাজমুল ইসলাম বলেন, ভারত থেকে যারা ফিরে আসছেন জিনোম সিকোয়েন্সের মাধ্যমে এ পর্যন্ত ছয়জন রোগী চিহ্নিত হয়েছে। তাদের সংস্পর্শে যারা এসেছেন তাদের মধ্যে কেউ সংক্রমিত হয়নি।

Related Articles

Leave a Reply

Back to top button