ভূরাজনীতি

জাপা থেকে পদত্যাগ করলেন অভিনেতা সোহেল রানা

জাতীয় পার্টি থেকে পদত্যাগ করেছেন দলটির সভাপতিমণ্ডলীর চিত্র তারকা মাসুদ পারভেজ (সোহেল রানা)। ১০ অক্টোবর জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বরাবর রেজিস্টার্ড ডাকযোগে তিনি পদত্যাগপত্র পাঠিয়েছেন। বিষয়টি মাসুদ পারভেজ  নিজেই গণমাধ্যমকে জানিয়েছেন।

হঠাৎ পদত্যাগ সিদ্ধান্তের কারন হিসেবে তিনি বলেন, , তৃণমূলের কর্মীদের যথাযথ মূল্যায়ন না করা এবং দেশজুড়ে নিবেদিতপ্রাণ নেতাদের অবমূল্যায়ন করা আমার পদত্যাগের প্রধান কারণ।

মাসুদ পারভেজ বলেন, পার্টিতে এখন যারা রয়েছেন, তারা খারাপ এটা বলবোনা, কিন্তু তাদের চেয়েও নিবেদিতপ্রাণ, শিক্ষিত কর্মী দলে রয়েছেন। তাদের যথাযথ মূল্যায়ন করা হয় নি। এ নিয়ে তৃণমূলের কর্মীরাও হতাশ। আমি ব্যথিত। তাই পদত্যাগ করেছি।

প্রসঙ্গত, ২০০৯ সালে তিনি হুট করেই জাপাতে যোগ দিয়ে দলটির সভাপতিমণ্ডলীর সদস্য হন। জাতীয় পার্টির তখনকার চেয়ারম্যান এরশাদের নির্বাচন বিষয়ক উপদেষ্টার দায়িত্বেও ছিলেন তিনি। জাতীয় সাংস্কৃতিক পার্টির কেন্দ্রীয় সভাপতির পদে ছিলেন তিনি। তবে সেই পদও ছেড়েছেন সোহেল রানা।

Related Articles

Leave a Reply

Back to top button