বিশ্ব

জো বাইডেনের ঐতিহাসিক জয়

অবশেষে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয় পেয়েছেন ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন। এর মাধ্যমে বিদায় দিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ।

শক্তিশালী আন্তর্জাতিক সংবাদ মাধ্যম গার্ডিয়েন নিশ্চিত করেছে, মোট ৫৩৮টি ইলেকটোরাল ভোটের মধ্যে ২৮৪ পেয়ে জো বাইডেন প্রেসিডেন্ট নির্বাচিত হলেন। অন্যদিকে ট্রাম্প পেয়েছেন ২১৪ টি ইলেকটোরাল ভোট।

গত ৩ নভেম্বর ভোট গ্রহণ অনুষ্ঠিত হলেও গণনা শেষ করতেই এই কদিন পেরিয়ে গেছে।

এই নির্বাচন যুক্তরাষ্ট্রের ইতিহাসে একটি মাইলফলক হিসেবে থেকে যাবে। এর আগে যুক্তরাষ্ট্রের কোনো প্রেসিডেন্ট নির্বাচনে এত ভোট পড়েনি। এত টানটান উত্তেজনাও সম্ভবত ছিল না।

ভোট গণনার শুরু থেকেই দেখা যাচ্ছিল, বিভিন্ন জরিপের ধারণা অনুযায়ীই ইলেকটোরাল ভোট পাচ্ছেন ট্রাম্প, বাইডেন দুজনেই। কিন্তু ১০-১২টি রাজ্যকে ব্যাটেলগ্রাউন্ড বা হাড্ডাহাড্ডি লড়াইয়ের ময়দান বলে চিহ্নিত করা হয়। মূল লড়াইটাও হয়েছে আসলে সেসব রাজ্যেই।

মার্কিন গণমাধ্যম জানিয়েছে, পোস্টাল ভোটের কারণেই ভোট গণনায় এত সময় লেগেছে। ৩ নভেম্বর ভোট হলেও পরের দুদিন থামেনি পোস্টাল ভোটের স্রোত।

Related Articles

Leave a Reply

Back to top button