স্পোর্টেইনমেন্ট

বিশ্বকাপের মূল পর্ব নিশ্চিত করল শ্রীলঙ্কা

গুরুত্বপূর্ণ ম্যাচে আজ (২০ অক্টোবর) নেদারল্যান্ডসকে ১৬ রানে হারিয়েছে শ্রীলঙ্কা। শ্রেয়তর রানরেট থাকায় প্রথম রাউন্ডের এ গ্রুপ থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ নিশ্চিত করে ফেলেছে দলটি।
টস জিতে এদিন আগে ব্যাট করে শ্রীলঙ্কা সংগ্রহ করে ১৬২ রান। চ্যালেঞ্জিং এই লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই ধুঁকতে থাকে ডাচ ব্যাটাররা। নির্ধারিত ২০ ওভার শেষে স্কৎ এ্যাডওয়ার্ডসের দল সংগ্রহ করে ১৪৬ রান। দলটির হয়ে শেষ পর্যন্ত ব্যাট হাতে ম্যাক্স ও’ডাউড লড়াই করলেও দলকে পারেননি জয়ের বন্দরে ভেড়াতে, ম্যাচ শেষে ৭১ রানে অপরাজিত থাকেন এই ডাচ ওপেনার। শ্রীলঙ্কার হয়ে মাহিশ থিকশানা নেন ২ উইকেট, এছাড়া ওয়ানিন্দু হাসারাঙ্গা শিকার করেন ৩ উইকেট।
এর আগে টিকে থাকার লড়াইয়ে টস জিতে আগে ব্যাট করতে নেমে লঙ্কানরা করে ১৬২ রান।

Related Articles

Leave a Reply

Back to top button