বাংলাদেশ

নবাবগঞ্জ বান্দুরা বাস স্ট্যান্ডে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট

রাজধানীর নবাবগঞ্জ বান্দুরা বাজারে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট।

বুধবার (২৮ এপ্রিল) সকালে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এ সময় বাসস্ট্যান্ডে অবস্থান করা বেশ কয়েকটি বাস ও পাশের কয়েকটি দোকান পুড়ে গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স কন্ট্রোল রুমের ডিউটি অফিসার লিমা খানম।

জানা যায়, বাস স্ট্যান্ডের পাশে থাকা একটি তেলের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। স্ট্যান্ডে এন মল্লিক পরিবহনের বেশ কয়েকটি বাস রাখা ছিল।

Related Articles

Leave a Reply

Back to top button