ভূরাজনীতি

ইভিএম ভোট জালিয়াতির পদ্ধতি: রিজভী

বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ইভিএম পদ্ধতিকে ভোট জালিয়াতির অভিনব পদ্ধতি।

বুধবার (২৩ ডিসেম্বর) দুপুরে কুড়িগ্রাম পৌরসভা নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে প্রচারণায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘ইভিএমে দূর থেকে রিমোট কন্ট্রোলের মাধ্যমে হ্যাক করার সুযোগ থাকে। সরকার সুষ্ঠু নির্বাচন দেয় না। গণতন্ত্র ধ্বংস করার জন্য ভোট, নির্বাচন কমিশন সব দলীয় করেছে।’

ইভিএম পদ্ধতির নেতিবাচক দিক নিয়ে রিজভী বলেন, ‘সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রে এতবড় নির্বাচন হয়ে গেল সেখানেও কিন্তু ইভিএম মেশিনের প্রচলন সেখানে হয়নি। অন্যান্য দেশে যারা চালু করেছিল তারাও বন্ধ করেছে এবং জার্মানে কোর্টে এ ব্যাপারে একটি মামলা আছে।’

সম্প্রতি মুক্তিযোদ্ধা নিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের মন্তব্যের প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘বিএনপির মধ্যে মুক্তিযুদ্ধের পক্ষ-বিপক্ষ নিয়ে দ্বন্দ্ব চলছে। মুক্তিযোদ্ধাদের শোকজ করা হয়েছে। এসমস্ত কথাবার্তা তিনি বলেছেন। আমার কথা ওবায়দুল কাদের সাহেব আপনারা ৭২-৭৫ সালে ক্ষমতায় ছিলেন। সিরাজ শিকদার কি রাজাকার ছিল। আপনাদের ক্ষমতায় থাকার সময় মুক্তিযোদ্ধা সিরাজ শিকদারকে হত্যা করেছেন আপনারা। আপনারা জাসদ সর্বহারা পার্টির অসংখ্য নেতাকর্মীকে হত্যা করেছেন। বলেন, মুক্তিযোদ্ধা হত্যা শুরুই করেছে এই আওয়ামী লীগ।

Related Articles

Leave a Reply

Back to top button