বিশ্ব

সুইডেনে কোরআন পোড়ানোর প্রতিবাদে বিক্ষোভ, আটক ২০

সুইডেনের দক্ষিণাঞ্চলীয় শহর মালমোতে কোরআন পোড়ানোর জেরে  বিক্ষোভ করেছে শহরের ক্ষুব্ধ মুসলিমরা।  শুক্রবার প্রতিবাদকারীরা পুলিশ কর্মকর্তাদের দিকে বিভিন্ন বস্তু ছুড়ে মারেন এবং টায়ারে আগুন ধরিয়ে তাদের ক্ষোভ প্রকাশ করেন ।

পুলিশ জানায় প্রায় শ’ তিনেক মানুষ, যাদের অধিকাংশই তরুণ, তারা ওই বিক্ষোভে অংশ নেয়। প্রায় ২০ জনকে আটক করা হয়েছে।

দেশটির তৃতীয় বৃহত্তম শহর মালমোর অভিবাসী অধ্যুষিত রোজেনগার্ড শহরতলীতে কোরান পোড়ানোর এই ঘটনা ঘটে।ডেনমার্কের কট্টর দক্ষিণপন্থী রাজনীতিক রাসমুস পালাদুন কোরান পোড়ানোর ওই ঘটনায় অংশ নিতে চেয়েছিলেন, কিন্তু সুইডিশ পুলিশ তাকে ঢুকতে দেয়নি। তবে তার সমর্থকরা এরপরও কোরআন পোড়ানোর এই ঘটনায় অংশ নেয়।

রাসমুস পালাদুন কট্টর দক্ষিণপন্থী স্ট্রাম কুর্স দলের নেতা। ডেনমার্কে বর্ণবাদ এবং অন্যান্য অপরাধে তাকে এক মাসের জেল দেয়া হয়েছিল। তার দলের সোশ্যাল মিডিয়া চ্যানেলে ইসলাম বিরোধী ভিডিও পোস্ট করার অভিযোগে তার সাজা হয়।

সুইডেনের মালমোতে বসবাস করেন বাংলাদেশী সাংবাদিক তাসনীম খলিল। তিনি জানান, রাসমুস পালাদুনের অনুসারীরাই কোরআন পুড়িয়েছে বলে ধারণা করা যায়।তিনি জানান, একটি সাইকেল চালানোর রাস্তায় গোপনে এরা কোরআন পুড়িয়েছে। এই ঘটনাটি তারা নিজেরাই ভিডিও করেছে। এরপর তারা এটি একটি ওয়েবসাইটে আপলোড করেছে।

Related Articles

Leave a Reply

Back to top button