ভূরাজনীতি

শহীদ মিনারে পঙ্কজ ভট্টাচার্যের শ্রদ্ধা নিবেদনের পর পোস্তগোলায় শেষকৃত্য

বীর মুক্তিযোদ্ধা, ঐক্য ন্যাপের সভাপতি পঙ্কজ ভট্টাচার্যের মরদেহ আগামীকাল (২৫ মার্চ) সকালে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হবে। সেখানে শেষশ্রদ্ধা নিবেদন শেষে রাজধানীর পোস্তগোলা শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হবে।
ঐক্য ন্যাপের সাধারণ সম্পাদক আসাদুল্লাহ তারেক সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, মঙ্গলবার (২৫ এপ্রিল) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে মরদেহ রাখা হবে। সেখানে রাষ্ট্রীয় সম্মান (গার্ড অব অনার) প্রদান করা হবে। পরে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন ও দেশের বিভিন্ন মাধ্যমের গুণী ব্যক্তিত্বরা পঙ্কজ ভট্টাচার্যের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন। শ্রদ্ধা নিবেদন শেষে মরদেহ নেওয়া হবে পোস্তগোলা মহাশ্মশানে। সেখানে তার শেষকৃত্য সম্পন্ন হবে।
গতকাল (২৩ এপ্রিল) রাত ১২টা ২০ মিনিটে রাজধানীর বেসরকারি হাসপাতাল হেলথ অ্যান্ড হোপে চিকিৎসাধীন অবস্থায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন বর্ষীয়ান এই রাজনীতিবিদ। তার বয়স হয়েছিল ৮৪ বছর। তার স্ত্রী রাখী দাস পুরকায়স্থ আগেই মারা গেছেন। নিঃসন্তান এ দম্পতি তাদের জীবনের পুরোটাই কাটিয়েছেন রাজনীতির ময়দানে। পাশাপাশি জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতা, সামাজিক নিপীড়নের বিরুদ্ধেও সোচ্চার ছিলেন তারা।
হেলথ অ্যান্ড হোপ হাসপাতালের পরিচালক লেলিন চৌধুরী জানান, ২২ এপ্রিল সকালে কার্ডিয়াক অ্যারেস্ট হলে পঙ্কজ ভট্টাচার্যকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। তিনি সেপটিক শক, নিউমোনিয়া, শ্বাসতন্ত্রের রোগ (ব্রঙ্কিয়েকটেসিস), উচ্চ রক্তচাপ, হৃদরোগে (অ্যাট্রিয়াল ফিব্রিলেশন ও ইশকেমিক হার্টডিজিজ) ভুগছিলেন। ক্যানসারের কারণে তার প্রস্টেট ও কোলনের অপারেশন হয়েছিল। এ ছাড়া তার কোভিড নিউমোনিয়াও হয়েছিল। এরপর ধীরে ধীরে তার কিডনির কার্যকারিতা কমতে থাকে এবং প্রস্রাব উৎপাদন বন্ধ হয়ে যায়।

Related Articles

Leave a Reply

Back to top button