বাংলাদেশ

চীনের সিনোফার্মের টিকা জরুরি ব্যবহারের অনুমোদন

ওষুধ প্রশাসন অধিদফতর, দেশে করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ প্রতিরোধে, চীনে উদ্ভাবিত সিনোফার্ম ভ্যাকসিন (টিকা) জরুরি ব্যবহারে অনুমোদন দিয়েছে।

আজ বৃহস্পতিবার (২৯ এপ্রিল) মহাখালীতে ওষুধ প্রশাসন অধিদফতরে আয়োজিত এক ব্রিফিংয়ে প্রতিষ্ঠানটির মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, এই টিকার প্রথম ডোজ নেওয়ার ২৮ দিন পর দ্বিতীয় ডোজ নিতে হবে।

এর আগে রাশিয়ার ‘স্পুটনিক-ভি’ টিকা দেশে জরুরি ব্যবহারের অনুমতি দেয় সরকার।

Related Articles

Leave a Reply

Back to top button