বিশ্ব

চীনের সিনোফার্মের টিকার অনুমোদন দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

চীনের সিনোফার্মের উদ্ভাবিত করোনাভাইরাসের টিকার জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিএইচও)।

এর মধ্য দিয়ে এই প্রথম চীনের করোনার কোন টিকা ডব্লিএইচও’র সবুজ সংকেত পেল। জাতিসংঘের এই স্বাস্থ্য সংস্থা এই টিকার দুটি ডোজেরই অনুমোদন দিয়েছে, যা ইতোমধ্যে বিশ্বের অনেকগুলো দেশেই ব্যবহৃত হচ্ছে।

এদিকে এর আগে সংস্থাটি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, ফাইজার, মর্ডানা এবং জনসন অ্যান্ড জনসনের করোনার টিকার জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেডরস আধানম গেব্রিয়াসিস এক সংবাদ সম্মেলনে বলেন, আজ বিশ্ব স্বাস্থ্য সংস্থা চীনের সিনোফার্মের কোভিড -১৯ টিকা জরুরি ব্যবহারের জন্য তালিকাভুক্ত করেছে। সংস্থায় তালিকাভুক্ত হওয়া এটি ষষ্ঠ টিকা।

উল্লেখ্য, সিনোফার্ম ভ্যাকসিন ইতোমধ্যে বিশ্বের ৪২টি দেশে ব্যবহৃত হচ্ছে। বিশ্বে টিকা ব্যবহারের ক্ষেত্রে সিনোফার্মের অবস্থান চতুর্থ।

Related Articles

Leave a Reply

Back to top button