বিশ্ব

চীনের জিনজিয়াংয়ে আগুনে নিহত ১০, আহত ৯

চীনের উত্তরপশ্চিমাঞ্চলীয় জিনজিয়াং অঞ্চলে একটি আবাসিক ভবনে ভয়াবহ আগুনে ১০ জন নিহত ও নয়জন আহত হয়েছেন। শুক্রবার(২৫ নভেম্বর) রাষ্ট্রীয় সংবাদমাধ্যম  সিনহুয়া একথা জানিয়েছে। খবর এএফপি’র।
চীনের সরকারি বার্তা সংস্থা সিনহুয়া পরিবেশিত খবরে বলা হয়, বৃহস্পতিবার(২৪ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে একটি বহুতল ভবনে আগুন ছড়িয়ে পড়ে। সিনহুয়া জানায়, এতে দগ্ধদের ‘জরুরি চিকিৎসা দেয়া সত্ত্বেও ১০ জনের মৃত্যু হয়।’
খবরে আরো জানানো হয়, আগুনে মারাত্মকভাবে দগ্ধ অপর নয়জন বর্তমানে শঙ্কা মুক্ত রয়েছে। আগুন লাগার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।
উল্লেখ্য, এ সপ্তাহে চীনের মধ্যাঞ্চলীয় আনিয়াং নগরীতে একটি কারখানায় আগুনে ৩৮ জন নিহত ও দুইজন আহত হয়। কর্তৃপক্ষ অগ্নিকাণ্ড ছড়িয়ে পড়ার ক্ষেত্রে নিরাপত্তা আইন লঙ্ঘন করে কর্মীদের ইলেক্ট্রিক ওয়েল্ডিং করাকে দায়ি করে।

Related Articles

Leave a Reply

Back to top button