বিশ্ব

চীনের আরেকটি ভ্যাকসিন পেলো বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন

চীনের তৈরি আরও একটি কোভিড-১৯ ভ্যাকসিনের অনুমোদন দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। এর আগে, গত মাসে সিনোফার্ম প্রথম চীনা ভ্যাকসিন হিসেবে ডব্লিউএইচও’র অনুমোদন পায়।

মঙ্গলবার (১ জুন) জরুরি ব্যবহারের জন্য সিনোভ্যাক বায়োটেক উদ্ভাবিত ভ্যাকসিনটি অনুমোদন দেয় জাতিসংঘের স্বাস্থ্য বিষয়ক সংস্থাটি।

এক বিবৃতিতে ডব্লিউএইচও জানায়, উৎপাদন প্রক্রিয়া, মান ও নিরাপত্তার দিক থেকে আন্তর্জাতিক মানদণ্ড বজায় রাখায় দুই ডোজের এ ভ্যাকসিনটি জরুরি ব্যবহারের জন্য অনুমোদন দেওয়া হলো।

ডব্লিউএইচও জানায়, ভ্যাকসিন কার্যকারিতার ফলাফলে দেখা গেছে, এই ভ্যাকসিন গ্রহণকারীদের মধ্যে ৫১ শতাংশের উপসর্গজনিত অসুস্থতা কমেছে।

Related Articles

Leave a Reply

Back to top button