বাংলাদেশ

রাজনৈতিক প্রতিহিংসা বেড়ে যাওয়ায় নির্বাচনে সহিংসতা: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা বলেছেন, রাজনৈতিক প্রতিহিংসা বেড়ে যাওয়ায় কারণেই নির্বাচনে সহিংসতা ঠেকানো যাচ্ছে না।

বৃহস্পতিবার (৬ জানুয়ারি) রাজধানীর সোনারগাঁও হোটেলে ভোটার তালিকায় পিতা-মাতা পরিচয়হীনদের তালিকাভুক্তির সমস্যা ও করণীয়-বিষয়ক কর্মশালার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সিইসি বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে হতাহতের জন্য কমিশন মর্মাহত, তবে এই ঘটনায় প্রশাসনিক দুর্বলতা নেই। প্রার্থী ও সমর্থকদের দ্বন্দ্বের কারণেই সহিংসতা হয়।

এ সময় পরিচয়হীন মানুষদের জাতীয় পরিচয়পত্র ও ভোটাধিকারে অন্তর্ভুক্ত করতে হলে আইনি কাঠামো পরিবর্তন করতে হবে, যা সহজ নয় বলেও জানান প্রধান নির্বাচন কমিশনার।

এ ছাড়াও নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারের মন্তব্যের জবাবে সিইসি জানান, গণমাধ্যমে নিজের কথা প্রচারের জন্য মিথ্যাচার করছেন। মিডিয়াতে নিজের কথা প্রচারের জন্য উনি বলেন। তিনি আসলে কমিশনকে হেয় করার অপচেষ্টা করেন বলেন জানান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা।

Related Articles

Leave a Reply

Back to top button