ভূরাজনীতি

চাল চোরদের ক্ষমা নেই: ওবায়দুল কাদের

যারা অসহায় মানুষের ত্রাণ আত্মসাৎ করে, সেসব চাল চোরদের ক্ষমা নেই জানিয়ে, তাদের কঠিন শাস্তির হুঁশিয়ারি জানালেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে সরকারি বাসভবনে থেকে অনলাইন ব্রিফিংকালে এসব কথা বলেন ওবায়দুল কাদের।

তিনি করেনা মোকাবিলায় প্রধানমন্ত্রীর দেওয়া নির্দেশনাগুলো সবাইকে মেনে চলার অনুরোধ জানান।

এ সময়, দ্রুত ত্রাণ কমিটি গঠন করে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে ত্রাণ বিতরণে সহযোগিতা করতে দলীয় নেতাকর্মীদের নির্দেশ দেন তিনি। বলেন, এই দুর্যোগকালে সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসিকতা ও পরীক্ষীত নেতৃত্বে জাতি আজ ঐক্যবদ্ধ। ত্রাণ বিতরণের নামে কোনও ধরনের বৈষম্য মেনে নেওয়া হবে না। দল, মত নির্বিশেষে সবাইকে এই কার্যক্রম পরিচালনা করতে হবে। যারা ত্রাণ পাওয়ার যোগ্য শুধু তাদের দিয়েই তালিকা প্রস্তুত করার নির্দেশ দেন তিনি।

এদিকে, ত্রাণ বিতরণে বিএনপির বাধা দেওয়ার অভিযোগ নিয়েও কথা বলেন তিনি। বলেন, বিএনপিকে ত্রাণ কার্যক্রমে বাধা দেয়া হচ্ছে বলে তারা অভিযোগ করছে। আমি বলতে চাই, কে বাধা দিয়েছে? কোথায় বাধা দিয়েছে? তথ্য-প্রমাণ দিন। এ অমানবিক কাজ যারা করছে, এটা নিঃসন্দেহে শাস্তিযোগ্য অপরাধ, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

Related Articles

Leave a Reply

Back to top button