চসিক’র ১৯ নং আওয়ামী লীগ এর নির্বাচনী অফিসে হামলা এবং ভাঙচুর

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ১৯ নং আওয়ামী লীগ এর মনোনীত কাউন্সিলর প্রার্থীর নির্বাচনী অফিসে হামলা এবং ভাঙচুরের ঘটনা ঘটেছে।

জানা যায়, ২৪ জানুয়ারি রবিবার, ১৯ নং ওয়ার্ডের আওয়ামী লীগ মনোনীত কাউন্সিলর প্রার্থী নুরুল আলম মিয়ার স্ত্রী শান্তার নেতৃত্বে অন্যান্য মহিলা নেতাকর্মীদের নিয়ে নৌকা ও মিষ্টি কুমড়ার প্রচারণা চালানোর জন্য বের হওয়ার হওয়ার সময় আওয়ামী লীগের নির্বাচনী অফিসে উক্ত ওয়ার্ডের বিএনপি মনোনীত কাউন্সিলর ইয়াসিন চৌধুরী আসুর স্ত্রী রানীর নেতৃত্বে (১৫/২০), জন মহিলা ও (৮/১০) পুরুষ সমর্থকসহ হামলা ও ভাঙচুর করে।

এ ঘটনায় নৌকা সমর্থিত দুইজন, নুরুল আলম মিয়ার স্ত্রী শান্তা-(৩৫) ও তার ভাই বউ ইসরাত জাহান-(৩৩) আহত হয়।
হামলাকারীরা আওয়ামী লীগ সমর্থিত নুরুল আলম মিয়ার নির্বাচনী অফিসের ভিতরে ঢুকে নৌকার পোস্টার ও ব্যানার ছিঁড়ে ফেলে।



