স্পোর্টেইনমেন্ট

বিসিবি প্রেসিডেন্টস কাপের ফাইনালে খেলার আশা বাঁচিয়ে রাখলো মাহমুদুল্লাহ একাদশ

বিসিবি প্রেসিডেন্টস কাপের ফাইনালে খেলার অবস্থান ধরে  রাখলো মাহমুদুল্লাহ একাদশ। সোমবার টুর্নামেন্টের পঞ্চম ম্যাচে তামিম একাদশকে চার উইকেটে হারিয়েছে মাহমুদুল্লাহ একাদশ। তা না হলে গতকালই বিদায় নিতে হতো দলটির।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্বান্ত নেন অধিনায়ক তামিম ইকবাল এবং ৮ উইকেটে ২২১ রান করে তামিম একাদশ।

মাহমুদুল্লাহ একাদশের রুবেল ১০ ওভারে ৩৪ রানে ৪ উইকেট নেন। এছাড়া এবাদত হোসেন ২টি ও রনি ১টি উইকেট নেন।

জবাবে মাহমুদুল হাসান, ইমরুল কায়েস ও মাহমুদুল্লাহ রিয়াদের নৈপুণ্যে ৫ বল বাকি থাকতে জয়ের বন্দরে পৌঁছে যায় মাহমুদুল্লাহ একাদশ।

তামিম একাদশের সাইফুদ্দিন ৪৯ রানে ৩ উইকেট নেন। ম্যাচ সেরা হয়েছেন মাহমুদুল্লাহ একাদশের রুবেল।

আগামী ২১ অক্টোবর লিগ পর্বের শেষ ম্যাচে লড়বে নাজমুল একাদশ ও তামিম একাদশ। ঐ ম্যাচের পর পুরোপুরিভাবে ফাইনালের লাইন-আপ নিশ্চিত হবে।

Related Articles

Leave a Reply

Back to top button