বাংলাদেশ

করোনায় কর কমিশনার আলী আসগরের মৃত্যু

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর বিভাগের কমিশনার মো. আলী আসগর করোনায় আক্রান্ত হয়ে, ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

মঙ্গলবার (২০ এপ্রিল) সন্ধ্যায় এনবিআরের জনসংযোগ কর্মকর্তা সৈয়দ এ মু’মেন গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করেন।

তিনি বলেন, এনবিআরের কর বিভাগের কমিশনার মো. আলী আসগর করোনায় আক্রান্ত হয়ে বিকাল ৫টা ১৯ মিনিটে ল্যাব এইড হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তিনি কর বিভাগের মর্যাদা সমুন্নত রাখতে সর্বদা সচেষ্ট ছিলেন। তিনি ত্রয়োদশ বিসিএসের কর ক্যাডারের একজন মেধাবি, দক্ষ ও চৌকষ কর্মকর্তা ছিলেন। কর আপিল জোন-৩ এ কমিশনার হিসেবে কর্মরত ছিলেন।

Related Articles

Leave a Reply

Back to top button