বাংলাদেশ

ঘূর্ণিঝড় সিত্রাং এ মৃত্যুর সংখ্যা বেড়ে ১৫

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের আরও চারজনের মৃত্যুর খরব পাওয়া গেছে। এ নিয়ে মোট আট জেলায় অন্তত ১৫ জনে প্রাণহানি হয়েছে। ভোলায় চারজন, কুমিল্লায় তিনজন, সিরাজগঞ্জে-গোপালগঞ্জের দুজন করে, ঢাকা, পটুয়াখালী, নড়াইল ও বরগুনায় একজন করে মোট ১৫ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে স্পষ্ট হচ্ছে ক্ষয়ক্ষতির চিত্র।
 
এর মধ্যে কুমিল্লার নাঙ্গলকোটে ঝড়ো বাতাসে ঘরের ওপর গাছ পড়ে প্রাণ যায় এক দম্পতি এবং তাদের চার বছরের শিশুর। ভোলার সদর, দৌলতখান, লালামোহন ও চরফ্যাশনে চারজনের মৃত্যু হয়েছে। গাছ ভেঙে পড়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় দুজন এবং নড়াইলের লোহাগড়ায় একজন মারা গেছেন। ঘূর্ণিঝড় সিত্রাংয়ের আঘাতে গাছচাপায় রাত ৮টার দিকে বরগুনা সদর উপজেলার সোনাখালী এলাকায় আমেনা খাতুন নামে শতবর্ষী এক বৃদ্ধা মারা গেছেন।
এ ছাড়াও সিরাজগঞ্জে নৌকাযোগে বাড়ি যাওয়ার পথে সোমবার রাতে সিত্রাংয়ের প্রভাবে ঝড়বৃষ্টি কবলে পড়ে নৌকাডুবে মা আয়েশা খাতুন (২৮) ও তার ছেলে আরাফাত হোসেনের (২) মৃত্যু হয়েছে। পটুয়াখালীতে ট্রলার ডুবে মারা গেছেন এক শ্রমিক। ঝড়ের সময় ঢাকার হাজারীবাগেও দেয়াল ধসে এক রিকশাচালকের মৃত্যুর খবর দিয়েছে পুলিশ।

Related Articles

Leave a Reply

Back to top button