স্পোর্টেইনমেন্ট

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচে সহজ জয় টাইগারদের

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচে, ১৬.১ ওভার ও ৬ উইকেট হাতে রেখেই কাঙ্খিত জয়ে এগিয়ে গেল টাইগাররা।

বুধবার (২০ জানুয়ারি) মিরপুরে টসে জিতে প্রথমে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাটিংয়ে পাঠায় টাইগাররা।

সফরররত ওয়েস্ট ইন্ডিজ গুটিয়ে যায় ১২২ রানে। খেলে ৩২.২ ওভার।

সাকিব-হাসানদের বোলিং তোপে ১২২ রানে গুটিয়ে যায় উইন্ডিজ।

বল হাতে সাকিবের ফেরাটা হলো রঙীন। অভিষেকে আলো ছড়ালেন তরুণ পেসার হাসান মাহমুদ। কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান তার বোলিংয়ে রাখলেন জাদুর ছোঁয়া। সব মিলিয়ে দুর্দান্ত এক বোলিং বিভাগই দেখা গেল বাংলাদেশের। আর তাতে রীতিমতো কোণঠাসা ওয়েস্ট ইন্ডিজ। ছয়জনের অভিষেকের ম্যাচে উইন্ডিজ শিবির আগে ব্যাট করতে নেমে গুটিয়ে গেল প্রত্যাশার চেয়ে কম রানে।

বল হাতে সাকিবের চার উইকেট। অভিষিক্ত হাসান মাহমুদ নিয়েছেন তিন উইকেট। জিততে হলে বাংলাদেশের দরকার মাত্র ১২৩ রান। ঘরের মাঠে এমন টার্গেটে জয় বাংলাদেশের জন্য সহজই।

১২৩ রানের জয়ের লক্ষে খেলতে নেমে ১৩ ওভার পর্যন্ত কোনো উইকেট হারায়নি বাংলাদেশ। এরপর জয়ের বন্দরে নোঙড় করতে হারায় মোট ৪ উইকেট। শেষ পর্যন্ত ৩৩.৫ ওভার খেলে জয় পায় তামিমরা।

অনভিজ্ঞ দল। ছয়জনের অভিষেক। এমন উইন্ডিজ টিম ব্যাট হাতে কার্যত ব্যর্থ ছিল বাংলাদেশের বোলারদের সামনে। একজন ব্যাটসম্যানও পাননি ফিফটির দেখা।

Related Articles

Leave a Reply

Back to top button