বিশ্ব

সাইকেল চালিয়ে হাসপাতালে গিয়ে নিউজিল্যান্ডের এমপির সন্তান প্রসব

নিউজিল্যান্ড পার্লামেন্টের একজন নারী সদস্যা, সাইকেল চালিয়ে হাসপাতালে গিয়ে সন্তান জন্ম দিয়েছেন। খবর বিবিসির।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, পার্লামেন্টের ওই সদস্যের নাম জুলি অ্যানি জেন্টার। নিউজিল্যান্ডের স্থানীয় সময় রোববার (২৮ নভেম্বর) ভোর ৩টার দিকে সন্তানের জন্ম দিয়েছেন তিনি। জন্ম দেওয়ার আগে বাড়ি থেকে প্রসববেদনা সহ্য করেই সাইকেল চালিয়ে হাসপাতালে গেছেন তিনি।

সন্তান জন্মের খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন জুলি। ফেসবুক স্ট্যাটাসে তিনি খেলেন, ‘রোববার ভোর ৩টায় আমাদের পরিবারে নতুন অতিথি এসেছে। বাড়ি থেকে যখন বের হই, বেশ যন্ত্রণা হচ্ছিল। ভাবছিলাম, হাসপাতালে পৌঁছাতে পারব কি না। কিন্তু ১০ মিনিট দেরি হলেও পৌঁছে গিয়েছিলাম হাসপাতালে। সন্তান ও আমি ভালো আছি। ’

জুলি বলেন, সত্যিকার অর্থে এভাবে পরিশ্রম করে সাইকেল চালানোর পরিকল্পনা আমার ছিল না। কিন্তু এটি ঘটেছে।

ফেসবুকে তিনি যে প্রোফাইল ছবি দিয়েছেন তাতে লেখা রয়েছে- আই লাভ মাই বাইসাইকেল। ২০১৮ সালে প্রথম সন্তান জন্ম দেয়ার সময়ও তিনি এই বাইসাইকেল চালিয়ে হাসপাতালে উপস্থিত হন। ওই সময় তিনি ইনস্টাগ্রামে এক পোস্টে লিখেছিলেন, রোববারের ভোরটা খুবই সুন্দর। হাসপাতালে যাচ্ছি। একটি নবজাতকের মুখ দেখবো বলে। এই পোস্টের সঙ্গে তিনি নিজের ৪২ সপ্তাহের অন্তঃসত্ত্বা অবস্থার কয়েকটি ছবিও পোস্ট করেন।

Related Articles

Leave a Reply

Back to top button