বাংলাদেশ

গুলশান অগ্নিকান্ড: থানায় অপমৃত্যু মামলা

রাজধানীর গুলশান-২ এলাকায় বহুতল ভবনে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যুর ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। গত রবিবার (১৯ ফেব্রুয়ারি) গুলশান-২ নম্বরের ১০৪ নম্বর রোডের ১২ তলা একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ড ঘটে। 
এঘটনায় সোমবার (২০ ফেব্রুয়ারি) একমি ল্যাবরেটরিস লিমিটেডের ঢাকার এরিয়া ম্যানেজার রাকিব হাসান বাদী হয়ে গুলশান থানায় অপমৃত্যু মামলা দায়ের করেন।
গুলশান থানার ডিউটি অফিসার এসআই মো. আজিজ এই মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, রবিবার রাতে গুলশানে ওই আবাসিক ভবনে আগুনের ঘটনায় দুজনের মারা যাওয়ার পরিপ্রেক্ষিতে একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। এ বিষয়ে আমাদের তদন্ত চলছে।
মামলার এজাহারে বলা হয়, গুলশান-২ নম্বরের আবাসিক ভবনের ফ্ল্যাট নম্বর এ-১২ ও এ-১৩ এর মালিক একমি গ্রুপের ডিরেক্টর ফাহিম সিনহা। ভবনের পঞ্চম তলায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। পরে আগুনের লেলিহান শিখা দ্রুত ভবনে ছড়িয়ে পড়ে।
এজাহারে আরও বলা হয়, অগ্নিকাণ্ডের সময় ফাহিম সিনহার বাসায় কর্মরত ছিলেন কেয়ারটেকার আনোয়ার হোসেন (৩০) ও বাবুর্চি রাজিব পাইরিস রাজু (৩৯)। আগুন লাগার পর তারা কোনো উপায় না পেয়ে জীবন বাঁচাতে এ-১২ নম্বর ফ্ল্যাট থেকে নিচে অবস্থিত সুইমিং পুলে ঝাঁপ দেন। পরে তারা সুইমিং পুলে পড়ে গিয়ে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পান। ফায়ার সার্ভিসের কর্মীরা আনোয়ার হোসেনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

Related Articles

Leave a Reply

Back to top button