অন্য খবর

৭ অক্টোবরে আসছে আদর-মাহির ‘যাও পাখি বলো তারে’

জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিক। তার নতুন সিনেমা ‘যাও পাখি বলো তারে’। সিনেমাতে জুটি বেঁধে অভিনয় করেছেন মাহিয়া মাহি ও আদর আজাদ। আগামী ৭ অক্টোবর রাজধানীরসহ সারাদেশের প্রেক্ষাগৃহ মুক্তি পাবে সিনেমাটি। বিষয়টি নিশ্চিত করেছেন চিত্রনায়ক আদর আজাদ।
তিনি বলেন, ‘আমার প্রথম সিনেমা মানিক ভাইয়ের হাত ধরে। আমি অনেক কিছু শিখেছি তার কাছ থেকে। ‘যাও পাখি বলো তারে’ সিনেমাটি আগামী ৭ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। সেইভাবে প্রস্তুতি নেওয়া হচ্ছে। সেপ্টেম্বর থেকে ছবিটির টিজার, ট্রেলার গান প্রকাশ মধ্য দিয়ে প্রচারণা শুরু করবো। এর আগে ২৫ জুন সিনেমাটির ফার্স্টলুক প্রকাশ করা হয়েছে। আশা করছি, সিনেমাটি সবার ভালো লাগবে।’
‘যাও পাখি বলো তারে’ সিনেমার গল্প সম্পর্কে আজাদ আদর বলেন, ‘যাও পাখি বলো তারে’ সিনেমাটি সম্পূর্ণ গ্রাম্য পটভূমির গল্প নিয়ে ছবিটি নির্মাণ হয়েছে। প্রেম, বিরহ ও বিচ্ছেদ থাকছে মূল বিষয়বস্তু হিসাবে।’
মাহি-আদর ছাড়াও সিনেমাটি বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শিপন মিত্র, রাশেদ মামুন অপু, লাবণ্য, সুব্রত, রেবেকা, মাহমুদুল ইসলাম মিঠু (বড়দা মিঠু), মাসুম বাশার, মিলি বাশারসহ অনেকে। সিনেমাটির কাহিনি ও সংলাপ লিখেছেন আসাদ জামান।

Related Articles

Leave a Reply

Back to top button