বাংলাদেশ

গত ৫ বছরের ধর্ষণ মামলার পরিসংখ্যান জানাতে হাইকোর্টের নির্দেশ

ধর্ষণের ঘটনায় অর্থের বিনিময়ে বা অন্য কারণে সালিশে মীমাংসা করার বিষয়টি কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একইসঙ্গে ধর্ষণের ঘটনায় গত পাঁচ বছরে সারা দেশে থানায়/আদালতে/ট্রাইব্যুনালে কতগুলো মামলা হয়েছে তার তথ্য জানাতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (২১ অক্টোবর) আইন ও সালিশ কেন্দ্রের করা এক রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মহি উদ্দিন শামীমের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।

এর আগে হাইকোর্ট থেকে তিনটি মামলায় ধর্ষণ বিষয়ে বিভিন্ন রকমের নির্দেশনা দেওয়া হয়েছিলো, সেগুলো এখন পর্যন্ত পালন করা হচ্ছে না, যদি পালন করা হয় তাহলে সে বিষয়ে তিনমাসের মধ্যে এক প্রতিবেদন দাখিল করবেন। এ ছাড়া মীমাংসার ব্যাপারগুলো যে ঘটছে এগুলোকে অবিলম্বে বন্ধ করতে আইন-শৃঙ্খলা বাহিনীকে পদক্ষেপ নিতে বলেছেন।

এ ছাড়াও থানায় ও ট্রাইব্যুনালে কতগুলো ধর্ষণের মামলা হয়েছে এগুলো প্রতিবেদনও চেয়েছেন আদালত।

Related Articles

Leave a Reply

Back to top button