ভূরাজনীতি
গণহত্যা দিবসে সমাবেশ করবে আওয়ামী লীগ

রাজধানীতে গণহত্যা দিবসে সমাবেশ করবে আওয়ামী লীগ। এই সমাবেশ, ২৫ মার্চ (সোমবার) বঙ্গবন্ধু এভিনিউতে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে হবে।
শনিবার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়ার সই সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, সোমবার বিকাল ২টায় ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগের যৌথ উদ্যোগে গণহত্যা দিবস উপলক্ষে এই সমাবেশের আয়োজন করেছে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।



