বাংলাদেশ

গণহত্যার স্বীকৃতিতে মিয়ানমারের ওপর চাপ বাড়বে: পররাষ্ট্রমন্ত্রী

মিয়ানমারের রোহিঙ্গা সংখ্যালঘুদের ওপর গণহত্যা চালানো হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের স্বীকৃতিকে স্বাগত জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের গণহত্যার স্বীকৃতিতে মিয়ানমারের ওপর এখন আন্তর্জাতিক চাপ বাড়বে। এতে করে রোহিঙ্গাদের প্রত্যাবর্তন দ্রুত হবে।

মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমেরিকার মতো শক্তিশালী দেশ, আমাদের বন্ধুপ্রতীম দেশের সেক্রেটারি অব স্টেট (মার্কিন পররাষ্ট্রমন্ত্রী) অ্যান্থনি ব্লিঙ্কেন মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর সহিংসতাকে গণহত্যার স্বীকৃতির ঘোষণা দিয়েছে। আমরা এটাকে স্বাগত জানাই। দেরিতে হলেও এটাকে আমরা স্বাগত জানাই। এটা ভালো সংবাদ।’

আর এর ফলে বাংলাদেশের অবস্থান আরও শক্ত হয়েছে বলে মনে করছেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ‘এটা দেওয়ার ফলে আমাদের অবস্থান আরও শক্ত হয়েছে। এর ফলে আইসিজেতে যে কেইস (মামলা) চলছে এটা আরও শক্তিশালী হতে পারে। গণহত্যার বিষয়টি যেহেতু তারা স্বীকার করেছে, আমার বিশ্বাস বড় দেশ হিসেবে তারা যদি পুশ করে বা প্রেশার (চাপ) দেয়, প্রত্যাবাসনে একটা সমাধান আসবে।’

‘আমার মনে হয়, তারা অনেক বেশি চাপ প্রয়োগ করবে মিয়ানমার সরকারকে। এতে করে মিয়ানমার লোকগুলোকে দেশে ফেরত নেবে।

Related Articles

Leave a Reply

Back to top button