বাংলাদেশ

খালেদা জিয়াসহ ১০ আসামির বিরুদ্ধে অভিযোগের সত্যতা মিলেছে

বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলায় খালেদা জিয়াসহ ১০ আসামির বিরুদ্ধে অভিযোগের সত্যতা পেয়েছে হাইকোর্ট। একইসঙ্গে, ছয় মাসের মধ্যে বিচারিক আদালতকে মামলা নিষ্পত্তির নির্দেশ দেয়া হয়েছে।

বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের হাইকোর্ট বেঞ্চের দেয়া পূর্ণাঙ্গ রায়ে এই আদেশ দেন।

এছাড়া ১০ আসামির মধ্যে সাবেক ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী বিএনপি নেতা ব্যারিস্টার আমিনুল হকের মৃত্যুতে তার অংশটুকু বাতিল করা হয়েছে। বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের হাইকোর্ট বেঞ্চের দেয়া পূর্ণাঙ্গ রায়ে এই আদেশ দেয়া হয়েছে। বড় পুকুরিয়া খয়লা খনির মামলার বিচার চলছে রাজধানীর বকশিবাজারের অস্থায়ী আদালতে।

এর আগে, ২০০৯ সালের ৮ই সেপ্টেম্বর মামলাটি বাতিলের জন্য আবেদন করেছিলেন ব্যারিস্টার আমিনুল হক। হাইকোর্ট তখন মামলার কার্যক্রম স্থগিত করে দেয়। বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলার ১৬ আসামির মধ্যে ছয়জন বিভিন্ন সময়ে মারা গেছেন।

২০০৮ সালের ২৬শে ফেব্রুয়ারি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং তার মন্ত্রিসভার ১০ সদস্যসহ ১৬ জনের বিরুদ্ধে বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলা দায়ের করা হয়। এই মামলায় খালেদা জিয়া হাইকোর্ট থেকে জামিনে আছেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনি থেকে কয়লা উত্তোলন, ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণে ঠিকাদার নিয়োগে অনিয়মের মাধ্যমে রাষ্ট্রের ১৫৮ কোটি ৭১ লাখ টাকা ক্ষতি ও আত্মসাতের অভিযোগে ২০০৮ সালের ২৬ ফেব্রুয়ারি রাজধানীর শাহবাগ থানায় এই মামলা দায়ের করা হয়।

Related Articles

Leave a Reply

Back to top button