বাংলাদেশ

সাংবাদিক হাসান শাহরিয়ারের ইন্তেকালে তথ্যমন্ত্রীর শোক

জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক ইত্তেফাকের সাবেক নির্বাহী সম্পাদক হাসান শাহরিয়ার ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

শনিবার সকালে, রাজধানীর একটি হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় এই বরেণ্য সাংবাদিকের শেষ নিঃশ্বাস ত্যাগের সংবাদে ইউরোপ সফররত তথ্যমন্ত্রী প্রয়াতের আত্মার শান্তিকামনা করেন এবং তার শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

ড. হাছান মাহমুদ তার শোকবার্তায় বলেন, হাসান শাহরিয়ারের দীর্ঘ একনিষ্ঠ সাংবাদিক জীবন গণমাধ্যম অঙ্গনে স্মরণীয় হয়ে থাকবে।

Related Articles

Leave a Reply

Back to top button