বাংলাদেশ
বেইলি রোডের অগ্নিকাণ্ডে ৪৩ জন নিহত

রাজধানীর বেইলি রোডে বহুতল ভবনে আগুনে ৪৩ জন নিহত হয়েছেন। স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেন রাত ২টার দিকে সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন।
অচেতন অবস্থায় ভবন থেকে উদ্ধার করা হয়েছে ৪২ জনকে।
বৃহস্পতিবার রাত ৯টা ৫০ মিনিটের দিকে ভবনের দ্বিতীয় তলায় ‘কাচ্চি ভাই’ নামের একটি রেস্তোরাঁয় আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিটের চেষ্টায় রাত ১১টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।



