বাংলাদেশ
কয়রায় ৫ জায়গায় নদী ভাঙ্গন, ভেঙ্গেছে কয়েকশত ঘরবাড়ি

খুলনার কয়রা উপজেলা আম্পানের কারনে জোয়ারের তোড়ে ৫ জায়গায় নদী ভেঙ্গে পানি প্রবেশ করতে শুরু করেছে। প্রচন্ড ঝড়ে পড়ে গেছে কয়েকশত ঘরবাড়ি। গাছপালা ও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে বলে একাধিক সূত্র নিশ্চিত করছে।
এদিকে ঘুনর্নীঝড় আম্পানের কারনে বিদ্যুৎহীন হয়ে পড়েছে গোটা বৃহত্তর খুলনা জেলা।

কয়রায় ৫ জায়গায় নদী ভাঙ্গন
কয়রার উত্তর বেদকাশী ইউনিয়নের চেয়ারম্যান সরদার নুরুল ইসলাম ও দক্ষিন বেদকাশী ইউনিয়নের চেয়ারম্যান কবি শামসুর রহমান জানান, রাত ৮ টার দিকে কয়রা উপজেলার দক্ষিণ বেদকাশী ইউনিয়নের গোলখালী তাসলিম মোল্যার বাড়ির সামনে বাধ ভেঙ্গে যায়। ছোট আংটিহারা বাকের গাজীর বাড়ির সামনে বাধ ভেঙ্গে গেছে। দক্ষিণ আংটিহারা স্লুইজ গেটের পূর্ব পাশ থেকে মুক্তিযোদ্ধা গিরীন সরদারের বাড়ি পর্যন্ত ওয়াবদার রাস্তা জোয়ারের পানিতে ছাপিয়ে লোকালয়ে পানি প্রবেশ করতে শুরু করে। এছাড়া উত্তর বেদকিশী ইউনিয়নের গাজীপাড়ার ও কয়রা সদর ইউনিয়নে হরিণখোলা বাধ ভেঙ্গে লোকালয়ে পানি ঢুকছে। হামখুড়ুর গোড়া ও দশ হালিয়া মজিবর মাস্টারের বাড়ির সংলগ্ন এলাকা ভেংগে লোকালয়ে পানি প্রবেশ করছে।
ইউপি চেয়ারম্যানদ্বয় আরও জানান, সিডরের সময়ের মতই আম্ফানের বাতাসের গতি। ঝড়ে গোটা উপজেলায় কয়েকশত গাছপালা উপড়ে গেছে। ধ্বসে গেছে কয়েকশত কাঁচা ঘরবাড়ি। সেই সাথে আম, কলাসহ অন্যান্ন ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। এদিকে, গতকাল সন্ধ্যায় ঝড় শুরু হওয়ার পর থেকে পুরো উপজেলা অন্ধকারে নিমজ্জিত হয়ে পড়ে।



