বাংলাদেশ

পৌঁষের সকালে বর্ষার বৃষ্টি

পৌঁষ মাসের কুয়াশা ঘেরা সকালে, ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে হটাৎ দেখা মিললো বর্ষার বৃষ্টির।

মঙ্গলবার সকাল সোয়া ছয়টার দিকে বৃষ্টিতে ভিজে গেছে রাজধানীর পথঘাট অলিগলি।

বৃষ্টির পরিমাণ যে ভালোই ছিল তার জানান দিয়েছে সড়কের পাশে জমে থাকা পানি। এছাড়া বৃষ্টির পর প্রকৃতিতে কুয়াশার দাপট খানিকটা বেড়ে যায়। সড়কে পথ চলতে কোনো কোনো গাড়িকে হেডলাইট জ্বালাতে দেখা গেছে।

এদিকে, হঠাৎ বৃষ্টিতে ফুটপাতের বাসিন্দাদের চরম দুর্ভোগ পোহাতে হয়েছে। কুয়াশাঘেরা শীতের সকালে নিম্নআয়ের মানুষের কাছে দুঃখ হয়ে নেমে আসে বৃষ্টি।

তবে বৃষ্টির পূর্বাভাস কয়েকদিন আগে থেকেই দিয়ে আসছিল আবহাওয়া অফিস।

এর আগে সোমবার (২৬ ডিসেম্বর) সিলেটে ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করে আবহাওয়া অধিদপ্তর।

আরও দুইদিন বৃষ্টিপাতের এ ধারা অব্যাহত থাকতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

Related Articles

Leave a Reply

Back to top button