বাংলাদেশ

কেন্দ্রীয় ঔষধাগারের নতুন পরিচালক মোরশেদ জামান

সম্প্রতি করোনা ভাইরাসের চিকিৎসকদের সরবরাহকৃত মাস্ক-পিপিই নিয়ে আলোচনা-সমালোচনায় আসা কেন্দ্রীয় ঔষধাগারের (সিএমিএসডি) পরিচালককে পরিবর্তন করেছে সরকার।

পরিচালকের দায়িত্ব চালিয়ে আসা ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শহীদ উল্লাহকে সেনাবাহিনীতে ফেরাতে তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।

আর বাংলাদেশ জাতীয় ইউনেস্কো কমিশনের ডেপুটি সেক্রেটারি জেনারেল (অতিরিক্ত সচিব) আবু হেনা মোরশেদ জামানকে প্রেষণে সিএমিএসডি’র পরিচালক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

শুক্রবার (২৩ মে) একটি আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের উপসচিব মুহাম্মদ আব্দুল লতিফ স্বাক্ষরিত জারি করা আদেশে অতিরিক্ত সচিব আবু হেনা মোরশেদ জামানকে পরিচালক নিয়োগ দেওয়া হয়।  তিনি মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

Related Articles

Leave a Reply

Back to top button