স্পোর্টেইনমেন্ট

কেনিয়াকে উড়িয়ে দিল বাংলাদেশের মেয়েরা

কমনওয়েলথ বাছাইপর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে কেনিয়াকে ৮১ রানে হারিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল ।

বুধবার (১৯ জানুয়ারি) মালয়েশিয়ার কিনরারা ওভাল গ্রাউন্ডে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় কেনিয়া। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে বাংলাদেশের মেয়েরা করে ১২৫ রান। টাইগ্রেসদের পক্ষে সর্বোচ্চ ৩৯ রানের ইনিংস খেলেন রিতু মনি। এছাড়া সালমা খাতুন এবং মুরশিদা খাতুন করেন যথাক্রমে ৩৩ ও ২৬ রান।  মাত্র ১২.৫ ওভারেই কেনিয়ার মেয়েরা গুড়িয়ে যায় । ১২৫ রানে করতে পারে কেবল ৪৫ রান।

বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ পাঁচ উইকেট নেন নাহিদা আক্তার। এছাড়া একটি করে উইকেট নেন সুরাইয়া আজমিন এবং সানজিদা আক্তার মেঘলা।

আগামী ২৪ জানুয়ারি শেষ ম্যাচে প্রতিপক্ষ শ্রীলঙ্কা।

বাংলাদেশ নারী টি-টোয়েন্টি দলে রয়েছে: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), রুমানা আহমেদ, সালমা খাতুন, ফারজানা হক পিংকি, শামীমা সুলতানা, ফাহিমা খাতুন, রিতু মনি, মুর্শিদা খাতুন, নাহিদা আক্তার, শারমিন আক্তার সুপ্তা, লতা মন্ডল, সোবহানা মোস্তারি, ফারিহা ইসলাম তৃষ্ণা, সানজিদা আকতার মেঘলা ও সুরাইয়া আজমিন।

Related Articles

Leave a Reply

Back to top button