বাংলাদেশ

কেজি দরে বিক্রি হবে ১২টি উড়োজাহাজ

ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পরিত্যক্ত ১২টি উড়োজাহাজ তৃতীয় টার্মিনাল নির্মাণ কাজে বাধা সৃষ্টি করছে। তাই উড়োজাহাজগুলোকে নিলামে বিক্রির উদ্যোগ নিয়েছে  কর্তৃপক্ষ। এবং নিলামে বিক্রি করা না গেলে  সেগুলো কেজি দরে বিক্রি করা হবে বলে জানিয়েছেন বিমানবন্দর কর্তৃপক্ষ।

জানা গেছে, বিমানবন্দর সম্প্রসারণ কাজের অংশ হিসেবে তৃতীয় টার্মিনালের কাজ চলছে। ফলে বিমানবন্দরের স্থান সংকটে এসব উড়োজাহাজ সরানো ছাড়া কোন উপায় নেই। যার অংশ হিসেবে বন্দর কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে।

রপ্তানি কার্গো ভিলেজের সামনে দীর্ঘদিন  পড়ে আছে চারটি এয়ারলাইন্সের ১২টি উড়োজাহাজ। এগুলো হচ্ছে ইউনাইটেড এয়ারওয়েজের আটটি, জিএমজির একটি উড়োজাহাজ। রিজেন্ট এয়ারওয়েজের দুটি ও অ্যাভিয়েনা এয়ারলাইন্সের একটি পরিত্যক্ত উড়োজাহাজ।

এ বিষয়ে বিসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) গণমাধ্যমে জানিয়েছে, বেবিচক সূত্রে জানা গেছে, পরিত্যক্ত ওইসব এয়ারলাইন্সের কাছে কয়েকশ কোটি টাকা পাওনা রয়েছে বেবিচেকের। উড়োজাহাজগুলো সরানোর জন্য একাধিকবার নোটিশ করলেও কোনা উদ্যোগ নেননি মালিকরা। তাই এগুলো বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button