বাংলাদেশবিশ্ব

কুয়েতে গ্রেফতার এমপি শহীদ ইসলাম পাপলু

মানবপাচারে জড়িত থাকার অভিযোগে লক্ষীপুর-২ আসনের এমপি মোহাম্মদ শহীদ ইসলাম পাপলুকে গ্রেফতার করেছে কুয়েত ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট সিআইডি।

রোববার (৭ জুন) তাকে গ্রেফতার করা হয়।

কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এসএম আবুল কালাম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেছেন, রোববার সংসদ সদস্য মোহাম্মদ শহীদ ইসলাম পাপলুকে গ্রেফতার করেছে কুয়েত ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট-সিআইডি। আমরা বিস্তারিত তথ্য জানার চেষ্টা করছি।

কুয়েতের স্থানীয় সূত্র জানায়, মানবপাচার ও অর্থপাচারের বিরুদ্ধে কুয়েত সরকার থেকে অভিযান পরিচালনা করা হচ্ছে। কুয়েত ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট-সিআইডি বিশ্বের বিভিন্ন দেশের শতাধিক ব্যক্তিকে গ্রেফতার করছে। এর মধ্যে বাংলাদেশের সংসদ সদস্য মোহাম্মদ শহীদ ইসলাম পাপলুও রয়েছেন।

এদিকে, গত ফেব্রুয়ারি থেকে দুর্নীতি দমন কমিশন-দুদক, মোহাম্মদ শহীদ ইসলামের বিরুদ্ধে কুয়েতে মানবপাচার করে এক হাজার ৪শ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে অনুসন্ধানও শুরু করে ।

Related Articles

Leave a Reply

Back to top button