বাংলাদেশ

স্বচ্ছ ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর

সাংবাদিকদের স্বচ্ছ ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

রোববার বিকেল ৩টায় অনলাইনে আমেরিকান চেম্বার অব কমার্স আয়োজিত, এমচ্যাম ফ্রন্টলাইন জার্নালিজম এওয়ার্ড’অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এ আহ্বান জানান।

এ সময় পররাষ্ট্র মন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেন, করোনাকালে সাংবাদিকরা জীবনের ঝুঁকি নিয়ে সঙ্কট ও দুরবস্থার কথা তুলে ধরেছেন, তুলে এনেছেনে বিভিন্ন দুর্নীতি ও অব্যবস্থাপনার তথ্য।

মহামারী চলাকালীন সময়ে সাংবাদিকরা করোনার ভাইরাসের ভয়াবহ প্রভাব সম্পর্কে সচেতনতা বাড়াতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিলেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, সাংবাদিকের আনুগত্য দ্বিগুণ- যার জন্য সংবাদ এবং তথ্য প্রকাশিত হয় এবং মানুষের প্রতি বিশ্বাস এবং অনুগত শ্রোতা তৈরি করে। সাংবাদিকদেরও সমাজে বিচিত্র দৃষ্টিভঙ্গি উপস্থাপন করার চেষ্টা করা উচিত।

এ সময় মার্কিন রাষ্ট্রদূত আর্ল মিলার বলেন, সত্যের উদঘাটনে সাংবাদিকদের মুখোমুখি হতে হয় বিভিন্ন চ্যালেঞ্জের। সেই চ্যালেঞ্জ পেরিয়ে সংবাদকে মানুষের কাছে তুলে ধরেন তারা। করোনাকালে সেই চ্যালেঞ্জ মোকাবিলার উদাহরণ তৈরি করেছেন তারা।

আমেরিকান চেম্বার অব কমার্স আয়োজিত এই অনুষ্ঠানে গণমাধ্যমের ৩০ কর্মীর মধ্যে এই এওয়ার্ড দেয়া হয়।

Related Articles

Leave a Reply

Back to top button