ফলোআপবাংলাদেশ

কাল বন্ধ থাকবে হাইকোর্টের বিচার কাজ

আগামীকাল রোববার সাবেক রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতি সাহাবুদ্দীন আহমদের প্রতি শ্রদ্ধা জানিয়ে হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চের বিচার কাজ বন্ধ থাকবে।

শনিবার (১৯ মার্চ) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর আদেশক্রমে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. বজলুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতি সাহাবুদ্দীন আহমদের মৃত্যুতে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে আগামী ২০ মার্চ রোববার সুপ্রিম কোর্টের উভয় বিভাগের অবকাশকালীন বেঞ্চের বিচারিক কাজ বন্ধ থাকবে।

সাহাবুদ্দীন আহমদ আজ সকাল ১০টা ২৫ মিনিটে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর।

Related Articles

Leave a Reply

Back to top button