বিশ্ব

ভারতের করোনা টিকা তৈরির কারখানায় আগুন; মৃত্যু ৫

ভারতে করোনা ভাইরাসের টিকা উৎপাদানকারী প্রতিষ্ঠান সেরাম ইনস্টিটিউটের আগুনের ঘটনায় ৫ জনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) এ তথ্য জানায় ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

বিকেল ৩টার দিকে সেরাম ইনস্টিউটের একটি নির্মাণাধীন ভবনে আগুন লাগার পর ফায়ার সার্ভিসের অন্তত ১৫টি ইঞ্জিন তিন ঘণ্টার চেষ্টায় তা নিয়ন্ত্রণে আনে।

তবে বলা হচ্ছে এতে টিকা উৎপাদন ক্ষতিগ্রস্ত হয়নি। টিকার সংরক্ষণাগার সুরক্ষিত রয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button