বাংলাদেশ

কারাগারে বাড়তি নিরাপত্তা ‘উড়ো চিঠিতে নয়’: স্বরাষ্ট্রমন্ত্রী

উড়ো চিঠি বা ফোন কলের জন্য সারা দেশে কারাগারের নিরাপত্তা জোরদার করা হয়নি বলে জানালেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী (মুজিববর্ষ ২০২০) উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত এক কোটি বৃক্ষের চারা রোপনের অংশ হিসেবে বাংলাদেশ জাতীয় সংসদে বৃক্ষরোপণ কর্মসূচিতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, কাশিমপুর কারাগারে থেকে যাবজ্জীবন সাজা পাওয়া কয়েদির পালানোর ঘটনায় তদন্ত কমিটির সুপারিশেই এ পদক্ষেপ। যদিও গেল রবিবার পাঠানো কারা অধিদফতরের চিঠিতে বন্দি ছিনিয়ে নেয়ার হুমকির কথা বলে নিরাপত্তা বাড়ানোর নির্দেশ দেয়া হয়।

তিনি আরো বলেন, ‘একটি কারাগারে যে উড়ো চিঠি এসেছে, সেটা যাচাইয়ের জন্য গোয়েন্দা সংস্থার কাছে পাঠানো হয়েছে। কারারক্ষীদের দুর্বলতার কারণে একজন আসামি সম্প্রতি পালিয়ে গেছে। এমন প্রেক্ষাপটে দেশের কারাগারগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।’

লালমনিরহাট কারাগারে একটি ‘উড়ো চিঠি’ এসেছে জানিয়ে তিনি বলেন, ‘ওই কারাগারে এমন চিঠি সব সময়ই আসে। তারপরও চিঠিটি যাচাইয়ের জন্য গোয়েন্দাদের কাছে পাঠানো হয়েছে।’

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে এক কোটি বৃক্ষের চারা রোপনের উপর জোর দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে স্বপ্ন সারা বাংলাদেশকে ক্ষুধা দারিদ্র্য মুক্ত করা, সেই স্বপ্ন পূরণ হয়েছে। এই করোনার পরিস্থিতিতে দেশকে বাঁচাতে হলে কৃষিকে গুরুত্ব দিতে হবে।

Related Articles

Leave a Reply

Back to top button