বাংলাদেশ

১৭ জানুয়ারি রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে বসছে আ’লীগ

নির্বাচন কমিশন গঠন নিয়ে আগামী ১৭ জানুয়ারি বঙ্গভবনে সংলাপে যাচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

রোববার (৯ জানুয়ারি) রাষ্ট্রপতির কার্যালয়ের প্রেস অনুবিভাগ থেকে এ তথ্য জানায়।

প্রসঙ্গত, গত দুই বারের মতো এবারও সার্চ কমিটির মাধ্যমে নির্বাচন কমিশনার নিয়োগের উদ্যোগ নেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। সে অনুযায়ী গত ২০ ডিসেম্বর রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করেন তিনি।

রাষ্ট্রপতি এ পর্যন্ত ৩২টি নিবন্ধিত রাজনৈতিক দলকে সংলাপে আমন্ত্রণ জানিয়েছেন। এর মধ্যে বিএনপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, সিপিবি, জেএসডিসহ (রব) ৬টি রাজনৈতিক দল এখন পর্যন্ত রাষ্ট্রপতির সংলাপে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আওয়ামী লীগের সঙ্গে সংলাপের মাধ্যমেই ইসি গঠনে রাজনৈতিক দলের সঙ্গে রাষ্ট্রপতির সংলাপ শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে।

কে এম নূরুল হুদার নেতৃত্বাধীন বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ আগামী ১৪ ফেব্রুয়ারি শেষ হচ্ছে।

Related Articles

Leave a Reply

Back to top button