বিশ্ব

করোনা শনাক্তে ইরানের মেটাল ডিটেক্টর

বিশ্বে এই প্রথমবারের মতো করোনা ভাইরাস শনাক্তে মেটাল ডিটেক্টর উদ্ভাবনের দাবি জানিয়েছে ইরানের বিজ্ঞানীরা।

বুধবার (১৫ এপ্রিল) ইরানি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সির বরাত দিয়ে বিবিসি এ তথ্য জানায়।

ইরানের পক্ষ থেকে বলা হয়, এই মেটাল ডিটেক্টরটি এর আশপাশে ৩৩০ ফুট ব্যাসের মধ্যে থাকা করোনা ভাইরাসকে ৫ সেকেন্ডের মধ্যে শনাক্ত করতে সক্ষম। এবং এতে এর সফলতা শতকরা ৮০ ভাগ।

খবরে বলা হয়, ইরানি বিপ্লবী গার্ড বাহিনীর কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামি এই মেটাল ডিটেক্টটরটি আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেন।

ওই অনুষ্ঠানে বলা হয়, ভেতরে বাইপোলার ভাইরাস স্থাপন করে একটি চৌম্বক ক্ষেত্র তৈরি করা হয়েছে। এতে করেই যন্ত্রটি এর এন্টেনা দিয়ে আশপাশের ১০০ মিটার ব্যাস পর্যন্ত করোনা ভাইরাস শনাক্ত করতে সক্ষম। ঠিক কোথায় ওই ভাইরাসটি আছে তাও ৫ সেকেন্ডের মধ্যে শনাক্ত করা সম্ভব।

এই মেটাল ডিটেক্টরের ফলে রক্ত বা লালা পরীক্ষার মাধ্যম করোনা শনাক্তের প্রয়োজন পড়বে না। কেননা, এটি দূর থেকেই করোনা শনাক্তে সক্ষম।

শুধু মানুষ নয়, সন্দেহভাজন বিভিন্ন এলাকা বা বস্তু করোনা ভাইরাসহীন করতেও এটি কাজে লাগানো যাবে।

Related Articles

Leave a Reply

Back to top button