স্পোর্টেইনমেন্ট
শেষ মুহূর্তে বাংলাদেশের বিশ্বকাপ দলে রুবেল

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ঘোষিত বাংলাদেশের স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছে পেসার রুবেল হোসেনকে।
গত ৯ সেপ্টেম্বর বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করা হয়। সেই স্কোয়াডে রুবেল ছিলেন স্ট্যান্ডবাই ক্রিকেটারের ভূমিকায়। তবে বিশ্বকাপের প্রাক্বালে নির্বাচকরা তাকে মূল স্কোয়াডে ডেকেছেন।
টি-টোয়েন্টি বিশ্বকাপের বাংলাদেশ দল: মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), লিটন দাস, নাঈম শেখ, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, শামীম হোসেন পাটোয়ারি, নাসুম আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ ও রুবেল হোসেন।



