বিশ্ব

করোনা পরিস্থিতিতে বরিস জনসনের ভারত সফর বাতিল

বৃটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন, করোনা পরিস্থিতি প্রতিনিয়ত অবনতি হওয়ার প্রেক্ষিতে ভারত সফর বাতিল করেছেন। সূত্র জি নিউজ।

আগামী ২৫ এপ্রিল তার ভারত সফরের দিন নির্ধারিত ছিল। তবে ভারত সফর বাতিল হলেও ওই সময় ভার্চুয়াল বৈঠক করবেন বরিস জনসন ও নরেন্দ্র মোদী।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচির বরাত দিয়ে খবরে বলা হয়, চলমান কোভিড পরিস্থিতি বিবেচনা করে উভয়পক্ষের সম্মতিতে বৃটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের আগামী সপ্তাহের ভারত সফর বাতিল করা হয়েছে।

সফর বাতিল হলেও পারস্পারিক সম্পর্ক উন্নয়নে তারা সামনে একটি ভার্চুয়াল বৈঠক করবেন।

Related Articles

Leave a Reply

Back to top button